Home / উৎসব ও সংস্কৃতি / আয়ারল্যান্ডে তুরাগের ওপর তথ্য‌চিত্র
story+of+a+black+river+mbd

আয়ারল্যান্ডে তুরাগের ওপর তথ্য‌চিত্র

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২২ সেপ্টেম্বর ২০১৮ । ০৭ আশ্বিন ১৪২৫

‘৬ষ্ঠ উইক্স‌ফোর্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’-এর এবারের আস‌রে বাংলাদেশের এক‌টি তথ্যচিত্র নির্বাচিত হ‌য়ে‌ছে। তথ্যচিত্রটির নাম ‘‌স্টো‌রি অব অ্যা ব্ল্যাক রিভার’।
তথ্যচিত্রটি নির্মাণ করেছেন মো. স‌াব্বির ও শ‌ফিকুল সাজীব।

আয়ারল্যান্ডে শুক্রবার থেকে শুরু হ‌য়ে‌ছে এ ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালটি। এটি আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ডকুমেন্টারি ফিল্ম ফে‌স্টিভ্যালগু‌লোর এক‌টি। এই উৎসবে প্রতিবছর প্রায় ৪০টি দেশ অংশগ্রহণ করে থাকে।

‘‌স্টো‌রি অব অ্যা ব্ল্যাক রিভার’ প্রসঙ্গে স‌াব্বির বলেন, তথ্যচিত্রটি নির্মাণ করেছিলাম চলতি বছরের মার্চ মাসে আমি আর আমার এক বন্ধু শফিকুল সাজীব। প্রায় একসাপ্তাহ সময় লেগেছে এটি নির্মাণ কর‌তে। তুরাগ নদীর আশেপাশে ঘুরে তুরাগ নদীকেন্দ্রিক যাদের জীবনযাত্রা তাদের সাথে কথা বলে শুট করেছি।

তথ্যচিত্রটি মূলত তুরাগ নদীর দূষণকে কেন্দ্র ক‌রে নির্মিত হ‌য়ে‌ছে। নদী‌টি আগে কেমন ছিলো এবং এখন কী অবস্থায় আছে, যা‌দের জীবিকা এ নদীর ওপর নির্ভরশীল ছিলো তাদের জীবনযাত্রা কিভাবে বদলে গেছে, তারা মাছ ধরা বাদ দিয়ে মিল কারখানায় কাজ করছে অথচ মিল কারখানার বর্জ্যই তুরাগ ধ্বংস করে দিয়েছে- এসব চিত্র তু‌লে ধরা হ‌য়ে‌ছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৩মিনিট।

প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.