Home / খেলা / বাংলাদেশ ৭ গোলে উড়িয়ে দিল আমিরাতকে
foot+ball+bd+mbd-2

বাংলাদেশ ৭ গোলে উড়িয়ে দিল আমিরাতকে

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
স্পোর্টস ডেস্ক । ২১ সেপ্টেম্বর ২০১৮ । ০৬ আশ্বিন ১৪২৫

একের পর এক জয়ের ফুল ফুটিয়ে দিচ্ছে দেশে নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

তবে প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানে জয়ের কারণে ৩টি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে হলো বাংলাদেশকে।

দিনের প্রথম ম্যাচে ভিয়েতনাম ৭ গোলে জয়ের পর গ্রুপ শীর্ষে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ গোল। ৭-০ গোলে জেতায় ভিয়েতনামের সঙ্গে পয়েন্ট ও গোল গড় সবই সমান হয়ে গেল বাংলাদেশের।

foot+ball+bd+mbd

ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে দলকে এগিয়ে দেয় শামসুন্নাহার। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আনুচিং মগিনি। যমজ দুই বোন আনাই মগিনি ও আনুচিং মগিনির অসাধারণ কম্বিনেশনে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায় ৩৫ মিনিটে।

ডান দিক দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস নেন আনাই। তার বোন আনুচিং দর্শণীয় হেডে গোল করেন। দুই মিনিট পর হ্যাট্রিক পূরণ করেন আনুচিং। প্রথমার্ধের ইনজুরি সময়ে আমিরাতের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে।

দ্বিতীয়ার্ধে কিছুতেই গোল পাচ্ছিল না বাংলাদেশ। ৭১ মিনিটে আনাই মগিনি খরা কাটায়। সপ্তম গোল করে ইলামনি।

এ নিয়ে বাংলাদেশ ৩ ম্যাচে ৯ পয়েন্ট এবং ২৫ গোল করে ভিয়েতনামের সমান অবস্থানে রইলো।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.