Home / জাতীয় / আচার্য দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হবে কাল
deeneshchandrambdok

আচার্য দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হবে কাল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০১৬ । ০৯ আশ্বিন ১৪২৩

আগামীকাল বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির শহীদ মুনীর চৌধুরী হলে মানিকগঞ্জের কৃতি সন্তান বিশ্বখ্যাত পূর্ববঙ্গ গীতিকা ও ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক আচার্য ডক্টর দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত হবে।

প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি। বিশেষ অতিথি থাকবেন- পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও কবি মোহাম্মদ সাদিক, ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।

আলোচনা করবেন- মানিকগঞ্জ সিঙ্গাইর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ নুরুদ্দিন, ড. ঈশা মোহাম্মদ ও কার্তিক বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আচার্য ডক্টর দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক প্রদান করা হবে বিশিষ্ট চিকিৎসক ও ভাষাসৈনিক প্রফেসর মির্জা মাজহারুল ইসলাম ও বিশিষ্ট কবি, বিশ্ব কল্যাণ রাষ্ট্র আন্দোলনের চেয়ারম্যান সমরেশ দেবনাথকে। স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল অবদানের জন্য তাঁদেরকে এ পদক প্রদান করা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানের আয়োজন করেছে যৌথভাবে ড. দীনেশচন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.