Home / প্রচ্ছদ / রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে ইন্দোনেশিয়া প্রস্তুত রয়েছে : রেতনো মারসুদি
retno+marsudi+foreign+minister+indonesia+mbd-6

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে ইন্দোনেশিয়া প্রস্তুত রয়েছে : রেতনো মারসুদি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ সেপ্টেম্বর ২০১৭ । ২২ ভাদ্র ১৪২৪

সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, তার দেশ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরনার্থীদের কারনে সৃষ্ট চাপ কমাতে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, এই মানবিক সংকটের অবসান ঘটবে এবং ইন্দোনেশিয়া এই সংকট নিরসনে ভূমিকা রাখতে প্রস্তুত।

‘রেতনো মারসুদি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক শেষে সন্ধ্যায় হোটেল সোনরগাঁওয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন’।

তিনি বলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো বিদোদো রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে কথা বলার জন্য তাকে বাংলাদেশে পাঠিয়েছেন।

retno+marsudi+foreign+minister+indonesia+mbd

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠকে কমপক্ষে তিনটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে প্রথমত: রোহিঙ্গা শরনার্থীদের কারনে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি হওয়ায় তার দেশের সহানুভূতির কথা অবহিত করা হয়েছে।

দ্বিতীয়ত: বাংলাদেশ সরকারের উপর চাপ কমাতে তার দেশ সহায়তা প্রদানে প্রস্তুত থাকার কথা অবহিত করা হয়। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইন্দোনেশিয়ার সহায়তা গ্রহণে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।
তৃতীয়ত: পরিস্থিতি নিয়ে আলোচনা করা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দুপুরে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। তিনি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউএনএইচসিআর’র সূত্র মতে গত ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.