Home / উন্নয়ন / নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে শেখ রাসেল বিজ্ঞান ভবন উদ্বোধন
nator+sheikh+russel+science+hall+mbd

নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে শেখ রাসেল বিজ্ঞান ভবন উদ্বোধন

মাস্টারি বিডি ডটকম
নাটোর । ১৮ জুলাই ২০১৭ । ০৩ শ্রাবণ ১৪২৪

এক কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজে নব নির্মিত শেখ রাসেল বিজ্ঞান ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শিমুল এমপি।

এ উপলক্ষে এক সমাবেশে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন সরকার শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। আমরা মনে করি শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন টেকসই হবে।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শামসুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দীলিপ দাস, উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর মো: শামসুজ্জামান জানান, এ বিজ্ঞান ভবন উদ্বোধনের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার সুফল লাভে সক্ষম হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৫ তলা ভিত বিশিষ্ট দ্বিতল এ বিজ্ঞান ভবন নির্মান করে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 4 26 1 2444

স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন

ঢাকা, শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ মাসস অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন …

Leave a Reply

Your email address will not be published.