Home / আরও / কানিজ পারিজাত-এর দুটি কবিতা
kanijparijatpoetmbd

কানিজ পারিজাত-এর দুটি কবিতা

পরিচয়

আচ্ছা, বলোতো তুমি কে?
তুমি কি মিসেস রায়?
ছোটনু’র মা? অর্ক’র বোন?
নাকি- – – তুমি জামিল সাহেবের মেয়ে?
তোমার নিজের কোনো নাম নেই?
পরিচয় নেই? তুমি কি নামহীনা?
আচ্ছা, তোমার ঘর কোথায় বলোতো?
না- না, ওতো তোমার বাবার ঘর- – –
আরে বাবা- -‘ সেওতো তোমার শ্বশুর ঘর- –
তোমার নিজের কোনো ঘর নেই? বাড়ি নেই?
ঠিকানা নেই? যা— একান্তই তোমার নিজের –।
তুমি পাহাড় দেখেছো?– উত্তাল সমুদ্র -;
সবুজ প্রান্তর–; ওই দূরের নীল আকাশ?
ওহ্- সময় পাও না –; সারাদিন শুধুই কাজ?
কার জন্যে? – – – -সকলের জন্যে – -?
আচ্ছা, তোমার ক্লান্ত পরিশ্রান্ত হাত দুটি
কখনও কি পেয়েছে একটু আস্হার
কোমল পরশ?
তোমার শ্রমক্লান্ত ললাট কখনও কি
পেয়েছে প্রশান্তির মৃদু চুম্বন?
তোমাকে নতজানু হয়ে কেউ কি
জানিয়েছে ‘অভিবাদন’?
তোমার চোখে চোখ রেখে কেউ কি
বলেছে — তুমিই সৃষ্টির আদিধারা;
তোমাতেই রয়েছে সকল কল্যাণ;
যুগে যুগে তুমিই জ্বেলেছো-
আঁধারভেদী মঙ্গলআলো-
কেউ বলেনি ? ?
তবে আর নয় দেরি – –
জাগো, জেগে ওঠো তুমি নারী,
সুতীব্র ও বজ্রকন্ঠে বলো-
‌‘আমি এক সৃষ্টিশীল পূর্ণাঙ্গ মানুষ
আর কারো নামে নয় –
আমি নিজেই আমার পরিচয়’।

প্রত্যয়

তোমায় প্রচন্ড ভালোবাসি ।
তোমার জন্য – – –
রোদে পুড়ে কয়লা হতে পারি;
জলে ভিজে জ্বর বাধাতে পারি;
শিকল ছিঁড়ে ফেলতে পারি;
নিয়ম ভাঙতে গিয়ে আহত হতে পারি;
তবে, তোমার জন্য – – –
আঁধারে বন্দী হতে পারি না ।
কারণ – – – –
আঁধার নয়, আমি আলো ভালোবাসি ।

তোমায় প্রচন্ড ভালোবাসি ।
তোমার জন্য – – – –
পাথুরে পাহাড় ভাঙতে পারি;
সাগর সেচে মুক্তো আনতে পারি;
যমের সাথে ভীষণ লড়তে পারি;
স্বর্গ থেকে ফিরিয়ে আনতে পারি তোমার প্রাণ;
তবে তোমার জন্য – – – –
একই চিতায় নিতে পারি না সহমরণ ।
কারণ- – – –
মরণ নয়, আমি জীবন ভালোবাসি ।

 

কানিজ পারিজাত :

বিবিএস (তথ্য) ক্যাডারে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ বেতার, ঢাকায় চাকরি করছেন।

 

মাস্টারি বিডি ডটকম/ ঢাকা/ ০৮ মার্চ ২০১৭/ ২৪ ফাল্গুন ১৪২৩

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.