Home / আন্তর্জাতিক / ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ
Donald+Trump+mbd

ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞায় আদালতের স্থগিতাদেশ

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৯ জানুয়ারি ২০১৭ । ১৬ মাঘ ১৪২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রবেশের ওপর সাময়িক যে নিষেধাজ্ঞা জারি করেছেন শনিবার দেশটির এক ফেডারেল বিচারক তার অংশ বিশেষের ওপর স্থগিতাদেশ জারি করেছেন।

আদালত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আটকা পড়া শরণার্থী ও অন্যান্যদের বিতাড়িত না করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যান ডোনেলি এই নির্দেশ প্রদানের পর আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন টুইটারে লিখেছে ‘বিজয়!!!!!’

সংস্থাটির আইনজীবীরা শুক্রবার ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশ বন্ধে সরকারের বিরুদ্ধে মামলা করে।-(বাসস)

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 6 6 26 7777

মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ, অভ্যন্তরীণ মাছ আহরণে দ্বিতীয়

বাংলাদেশ ২০২৪ সালে বিশ্বের শীর্ষ পাঁচ মৎস্যচাষী দেশের মধ্যে স্থান করে নিয়েছে। একইসঙ্গে অভ্যন্তরীণ উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published.