Home / আন্তর্জাতিক / জাপানে বিদেশী শ্রমিকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে
japan+labour+ mbd

জাপানে বিদেশী শ্রমিকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক। ২৮ জানুয়ারি ২০১৭ । ১৫ মাঘ ১৪২৩

জাপানে গত বছর প্রথমবারের মতো বিদেশী শ্রমিকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশে শ্রমিক সংকটের কারণে জাপান বিদেশী শ্রমিকদের মুখাপেক্ষী হচ্ছে। দেশটির সরকার একথা জানায়।

জাপানের সীমান্তগুলিতে কড়া পাহাড়া রয়েছে। দীর্ঘদিন ধরে অভিবাসীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানানো সত্ত্বেও টোকিও বিদেশী শ্রমিকদের জন্য তাদের কঠোর নীতিমালা সামান্যই শিথিল করেছে।

তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই নীতিমালা পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিককে সামনে রেখে বিশেষত বিকাশমান নির্মাণ শিল্পে বিদেশী শ্রমিকদের চাহিদা ক্রমবর্ধমানহারে বেড়ে যাচ্ছে।
শ্রমকল্যাণ মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, অক্টোবরের শেষ নাগাদ জাপানে রেকর্ড সংখ্যক এক লাখ ৮৩ হাজার ৭’শ ৬৯ জন বিদেশী শ্রমিক কাজ করে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, বিদেশী শ্রমিকদের মধ্যে চীনের নাগরিকরা শীর্ষে রয়েছে। এরপরের স্থানে রয়েছে ভিয়েতনাম (প্রায় এক লাখ ৭২ হাজারশ্রমিক) ও ফিলিপাইন (১ লাখ ২৮ হাজার শ্রমিক)।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

171126344

আগাম আলুর ফলনে কৃষকের মুখে হাসি

১৭ নভেম্বর ২০২৬ মাসস নীলফামারীর কিশোরগঞ্জে আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। বেলে-দোআঁশ মাটিতে …

Leave a Reply

Your email address will not be published.