Home / প্রচ্ছদ / শুরু হলো শিক্ষাপ্রতিষ্ঠানের লম্বা ছুটি
1669889868_untitled-600-x-900-px-900-x-600-px-600-x-800-px-1080-x-1080-px-600-x-900-px-900-x-600-px-600-x-800-px-900-x-600-px-39

শুরু হলো শিক্ষাপ্রতিষ্ঠানের লম্বা ছুটি

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
শিক্ষা | ২৭ মার্চ ২০২৪ | ১৩ চৈত্র ১৪৩০

২৬ মার্চ থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত মোট ২৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। পবিত্র ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ছুটি থাকবে। ১৯ ও ২০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ২১ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৫ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। মাদ্রাসার ছুটি শুরু হয়েছে ২২ মার্চ থেকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …