মাস্টারি সংবাদ | প্রতিবেদক
ফিচার | ২৭ মার্চ ২০২৪ | ১৩ চৈত্র ১৪৩০
বিশ্বসুন্দরী নির্বাচনে অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবারের মিস ইউনিভার্সের আসরে অংশ নিচ্ছেন সৌদি সুন্দরী রুমি আলকাহতানি।
আলকাহতানির বয়স ২৭ বছর। পেশায় মডেল তিনি। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আলকাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে।
গতকাল সোমবার মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন এই তরুণী। কেননা, এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেননি। তিনিই প্রথম।
পোস্টের সঙ্গে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন।
এবারই প্রথম নয়, এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আলকাহতানি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন।
সূত্র : প্রথম আলো
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম