Home / জাতীয় / জাতীয় ফুল
shapla+flower+mbd-4

জাতীয় ফুল

shapla+flower+mbd-2

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ১৪ আগস্ট ২০১৯ | ৩০ শ্রাবণ ১৪২৬

শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। সারা বাংলাদেশে বিল-ঝিল হাওড়-বাওড় নালা ডোবা খাল পুকুর দিঘি ইত্যাদি জলাশয়ে এবং বর্ষাকালে চক পাথার খেত খামার ব্যাপকভাবে যখন জলমগ্ন হয় সেখানে শাপলা ফুল ফোটে। বিপুল সেই শাপলা ফুলের সমাহার চোখ ধাঁধিয়ে দেয়- মন কেড়ে নেয়। সংখ্যাধিক্যের কারণে হোক আর যা-ই হোক। গ্রামবাংলার এই সৌন্দর্য অতুলনীয়।

shapla+flower+mbd-11

শাপলা Nymphaeaceae পুষ্প বৃক্ষ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভূক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। এই ফুল সাধারণত ভারত উপমহাদেশে দেখা যায়। তবে থাইল্যান্ড ও মায়ানমারে এই ফুল পুকুর ও বাগান সাজাতে খুব জনপ্রিয়।

shapla+flower+mbd-5

সাদা শাপলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইয়েমেন, তাইওয়ান, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমার প্রভৃতি দেশের পুকুর ও হ্রদে দেখা যায়।

shapla+flower+mbd-9

এই ফুল পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার কিছু এলাকায়ও দেখা যায়।

shapla+flower+mbd

এই ফুল যেমন দেখা যায় চাষের জমিতে, তেমনই হয় বন্য এলাকায়। কাটা ধান ক্ষেতের জমে থাকা অল্প পানিতে এই ফুল ফুটে থাকতে দেখা যায়। বিশ্বে এই উদ্ভিদের প্রায় ৩৫টি প্রজাতি পাওয়া গেছে।

shapla+flower+mbd-7

বাংলায় বলা হয় শাপলা। ইংরেজিতে শাপলাকে বলা হয় “Water Lily”, White Water Lily, White Lotus.অন্যান্য ভাষায়: থারো আংগৌবা (মনিপুরী), வெள்ளாம்பல் ভেলাম্বাল (তামিল), कुमुद কুমুদ (সংস্কৃত), শালুক (বাংলা), নিরাম্বল (মালয়ালম ভাষা), কান্নাইদিলি (কান্নাদা), নাল (আসামি ভাষা)। বাংলায় নীল শাপলা ফুলকে শালুক বা নীলকমল, লাল শাপলা ফুলকে রক্তকমল বলা হয়।

shapla+flower+mbd-10

শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। এছাড়াও বাংলাদেশের পয়সা, টাকা, দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে।

shapla+flower+mbd-3

শাপলা শ্রীলংকারও জাতীয় ফুল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11 11

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলজিইডির গার্ডেন প্রাঙ্গণে নিম গাছ রোপণ

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস আজ ১ সেপ্টেম্বর ২০২৬ পালিত হচ্ছে বিএনপির …

Leave a Reply

Your email address will not be published.