Home / আন্তর্জাতিক / অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আইসিইউতে
soumitra+chapadhya+icu+mbd

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আইসিইউতে

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ১৪ আগস্ট ২০১৯ | ৩০ শ্রাবণ ১৪২৬

কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। গত কয়েক বছর ধরেই অসুস্থ বর্ষীয়ান এই অভিনেতা। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি, তবুও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বুধবার সকালে অসুস্থ বোধ করায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এ অভিনেতার কন্যা পৌলমী বসু ভারতীয় গণমাধ্যমকে বলেন, বাবার সিওপিডি রয়েছে। তিনি বলেন, পটাশিয়াম, সোডিয়ামেও ঘাটতি দেখা গেছে। তবে চিকিৎসকরা বলেছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন বাবা।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখান সৌমিত্র। তারপর একে একে ১৪টি সিনেমায় অভিনয় করেন সত্যজিৎ রায়-এর পরিচালনায়। অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে যান অন্যরকম উচ্চতায়। এখন পর্যন্ত তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন কোনোরকম বিরতি ছাড়াই।

৮৪ বছর বয়সী এই অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন টলিউড।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.