Home / এই দিন / ‘কাগজের ফুল’ কি প্রস্ফুটিত হবে?
tarek+masud+mbd-7

‘কাগজের ফুল’ কি প্রস্ফুটিত হবে?

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ১৩ আগস্ট ২০১৯ | ২৯ শ্রাবণ ১৪২৬

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগস্ট।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁরাসহ আরও তিনজন প্রাণ হারান। নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ মিশুক মুনিরসহ সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে গিয়েছিলেন। ফেরার পথে মানিকগঞ্জেই এ সড়ক দুর্ঘটনা ঘটে।

tarek+masud+mbd-6

আজ ১৩ আগস্ট মঙ্গলবার এদিনে পরম শ্রদ্ধাভরে গুণী এই নির্মাতাকে স্মরণ করছেন শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা। বিকল্পধারার নির্মাণশৈলীর জন্য সমাদৃত শক্তিমান এই চলচ্চিত্রকারকে শ্রদ্ধাভরে স্মরণ করেন দর্শক ও চলচ্চিত্র বোদ্ধারা। পাশাপাশি ফরিদপুরের এই কৃতি সন্তানের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানালেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও স্বজনেরা।

খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের জন্ম ফরিদপুর জেলার ভাঙার নুরপুরে, ১৯৫৬ সালে। বিশ্ববিদ্যালয় জীবনেই যুক্ত হন সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের সাথে।

tarek+masud+mbd-2

নির্মাতা হিসেবে তারেক মাসুদ এ দেশের চলচ্চিত্রকে তিনি বিশ্বদরবারে পরিচিত করিয়েছেন। তার পরিচালিত ‘আদম সুরত’, ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’ ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘অন্তর্যাত্রা’ ছবিগুলো সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। এমনকি কান চলচ্চিত্র উৎসব থেকে বিশেষ সমালোচক পুরস্কারও জয় করেছেন।

তারেক মাসুদের ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’ কিংবা ‘মাটির ময়না’ স্বাধীনতা যুদ্ধের এক প্রামাণ্য দলিল। মাত্র ৫৫ বছর বয়সেই চলে যান মেধাবী এই চলচ্চিত্রকার।

আশির দশকের গোড়ার দিকে খ্যাতনামা শিল্পী এসএম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ দিয়েই তারেক মাসুদ ও মিশুক মুনীরের শুরুটা হয়েছিল। তখন দুই বন্ধু এসএম সুলতানের সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়ান। ১৯৮২ থেকে ১৯৮৯ পর্যন্ত সাত বছর সুলতানের সান্নিধ্যে থেকে নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’।

tarek+masud+mbd-4

এরপর তারেকের অধিকাংশ ছবিতে ক্যামেরার জাদু দেখিয়েছেন মিশুক মুনীর। সিনোমাটোগ্রাফার হিসেবে মিশুক মুনীর নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অনেক প্রতিষ্ঠিত সংবাদকর্মীর আদর্শ ছিলেন মিশুক মুনীর।

tarek+masud+mbd-3

‘কাগজের ফুল’ ছবির শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ মিশুক মুনিরসহ সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে গিয়ে ফেরার পথে মানিকগঞ্জেই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন। সেই ‘কাগজের ফুল’ প্রস্ফুটিত হবে কি? তারেক মাসুদের স্ত্রী এবং তাঁর শিল্পসৃষ্টির সুযোগ্যজন ক্যাথেরিন মাসুদ কি তাঁর কথা রাখতে পারবেন? তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্বপ্নের চলচ্চিত্র নির্মিত হোক- এ প্রত্যাশা চলচ্চিত্রপিপাসু মানুষের।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.