Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে
pm+mother+of+humanity+mbd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ১৯ জুলাই ২০১৯ | ০৪ শ্রাবণ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে যুক্তরাজ্যে সরকারী সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

pm+19-7-19+mbd-2

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
একইসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, ডিপ্লোমেটিক কোরের ডিন, বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

pm+19-7-19+mbd

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.