Home / আন্তর্জাতিক / জীবনে প্রথমবার জুতা পরার আনন্দ পেলেন উগান্ডার নারী!
uganda+woman+mbd

জীবনে প্রথমবার জুতা পরার আনন্দ পেলেন উগান্ডার নারী!

মাস্টারি বিডি | বাঁধন খান
আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা | ২১ জুন ২০১৯ | ০৭ আষাঢ় ১৪২৬

পৃথিবী সভ্য হয়েছে বা হচ্ছে। জুতা আবিষ্কার হয়েছে বহু বহু বছর আগে। মানুষ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লবের যুগে বাস করছে। মানুষ চাঁদে গেছে। মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখছে। অথচ, এখনও পৃথিবীর কোনও কোনও দেশে দারিদ্র্যসীমার নিচে বাস করছে বহু মানুষ। হতদরিদ্র মানবেতর জীবনযাপনকারীর সংখ্যাও কিন্তু কম নয় পৃথিবীতে। এইসব তথ্য আমাদের ভাবিত করে ব্যথিত করে। কিছু ঘটনা হঠাৎ করেই চমক সৃষ্টি করে। একটু আনন্দ দেয়। সম্প্রতি এরকম একটি ঘটনা ঘটেছে উগান্ডায়।

জীবনে প্রথম বারের মতো এক জোড়া জুতা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন উগান্ডার একজন নারী। জুতা পাওয়ার পর তিনি এতোটাই আনন্দিত হন যে, আনন্দে নাচতে শুরু করেন। এ খবরটি পরিবেশন করেছে ডেইলি মেইল।

খবরে প্রকাশ, লরা গ্রিয়ার নামে এক অবস্থাপন্ন নারী এক মহিলার পাশ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় দেখেন এক মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি ওই মহিলার পাশে গিয়ে গাড়ি থামান এবং তাকে সাহায্য করতে চান।

লরা বলেন, আমি খালি পায়ে ওই মহিলাকে দেখে আমার ড্রাইভারকে তার কাছে গাড়ি থামাতে বলি এবং এক জোড়া জুতা উপহার হিসেবে তাকে দেই।
লরা আরো জানান, ওই নারীর এর আগে কখনো জুতা ছিল না। অর্থাৎ তিনি কখনো জুতা পায়ে দেবার সামর্থ অর্জন করেননি।

লরা সংবাদ মাধ্যম নিউজফ্লেয়ার’কে বলেন, ওই নারী জুতা উপহার পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে যান। পায়ে জুতা পরে তিনি আনন্দে নাচতে শুরু করেন।

লরা বলেন, এমন আনন্দের দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসে। সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.