মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন ডেস্ক | ঢাকা | ১৪ জুন ২০১৯ | ৩১ জ্যৈষ্ঠ ১৪২৬
প্রিয়াঙ্কা চোপড়া মানেই আলোচনা। কখনো কখনো আলোচনার ঝড়। প্রিয়াঙ্কা এবার আলোচনার ঝড় হয়ে এসেছেন একটি ফটোশুটে। সেখানে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখা গেছে তাকে।
এদিকে ফটোশুটের কিছু ছবি ও একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর তা নিয়েই তোলপাড়। কেউ কেউ অদ্ভুত পোশাকে ফটোশুটের জন্য প্রিয়াঙ্কার কাণ্ডজ্ঞান ও রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নায়িকার পাশেই রয়েছেন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি।

প্রসঙ্গত, দিন কয়েক আগে দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা ব্লাউজ ছাড়া ওই সাহসী ফটোশুট করেছেন এক বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য। ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’র জুলাই সংখ্যার ‘প্রচ্ছদ কন্যা’ হিসেবে সাহসী পোজে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। প্রচলিত ভারতীয় প্রথায় ব্লাউজের সঙ্গে শাড়ি না পরায় নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে।

আর এ নিয়েই মুখ খোলেন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি। একটি সংবাদমাধ্যমকে তরুণ জানিয়েছেন, প্রিয়াঙ্কা যেভাবে শাড়ি পরেছেন, তা অশালীন নয়। ‘চোলি’ ব্যবহার না করা ‘গ্লোবাল স্টেটমেন্ট’। প্রিয়াঙ্কাকে আধুনিক ভারতের আইকন বলেছেন তরুণ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম