Home / বিনোদন / নাটক / জাহিদ’র ‘মামুন মামা’
jahid+mbd-2

জাহিদ’র ‘মামুন মামা’

jahid+mbd-3

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৬ মে ২০১৯ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

এবারের ঈদের নাটক ‘মামুন মামা’। হাস্যরসাত্মক গল্পের এই নাটকটির রচয়িতা ফরহাদ লিমন, পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পিয়া বিপাশা, আনন্দ খালেদ, লায়লা হাসান, নাদিয়া ফারজানা, কাজী উজ্জ্বল, শম্পা নিজাম, ফরহাদ লিমন, মোশাররফ হোসেন প্রমুখ।

jahid+mbd

‘মামুন মামা’ নাটকের গল্পটি এরকম, ছেলেবেলা থেকেই মানুষের উপকার করে আসছেন জাহিদ হাসান। তার এই উপকারের জন্য মহল্লার ছোট-বড় সবাই তাকে মামা বলে ডাকেন। এই মামা ডাকে আনন্দও পান তিনি। কিন্তু হঠাৎ করেই মামা শব্দটা তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ তিনি যে মেয়েকে পছন্দ করেন, সেই মেয়েও তাকে মামা ডাকতে শুরু করেছে। এমনই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘মামুন মামা’।

jahid+bipasha+mbd-2

আরটিভিতে ঈদের দিন রাত ৮ টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.