Home / ফটো গ্যালারি / চোরনী পপি!
popy+music+vedio+mbd-3

চোরনী পপি!

popy+actress+ok+mbd-4

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২৭ অক্টোবর ২০১৮ । ১২ কার্তিক ১৪২৫

এই প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। ওয়েব সিরিজটির নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে চোরনী চরিত্রে অভিনয় করেছেন পপি। আর পুলিশ চরিত্রে আঁচল।

popy+actress+mbd-2

এ প্রসঙ্গে কুলি খ্যাত অভিনেত্রী পপি বলেন, ‘সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হচ্ছি। আমার প্রথম ওয়েব সিরিজ। ভিন্ন রকমের অভিনয়, ভিন্ন রকমের গল্প। খুব আনন্দ পাচ্ছি কাজটি করে।’

popy+actress+mbd-5

পুলিশ চরিত্রে অভিনয় করা আঁচল বলেন, সিনেমায় কাজ করার আনন্দ এক রকম, ওয়েব সিরিজের মজা আরেক রকম। খুব মজা পাচ্ছি। শিগগির দেখতে পাবেন আমাদেরকে। ভালো কিছু হবে। সবার পছন্দও হবে।

popy+actress+mbd-7

লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিরিজে ইন্দুবালা চরিত্রে অভিনয় করছেন পপি। এরই মধ্যে কলকাতায় সিরিজটির কিছু অংশের শুটিংও করেছেন পপি। বাংলাদেশে শুটিং শুরু হয়েছে গতকাল শুক্রবার। এরপর দেশের বাইরে আরও দুটি দেশে শুটিং করার কথা রয়েছে ইন্দুবালার।

সূত্র : এবিএন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …

Leave a Reply

Your email address will not be published.