…প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন কঙ্গনার ঠিক পরে দ্বিতীয় স্থানে।…

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২৭ অক্টোবর ২০১৮ । ১২ কার্তিক ১৪২৫
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকে অভিনয় করলেন কঙ্গনা। মুক্তির মিছিলে থাকা ‘মণিকর্ণিকা’ ছবির জন্য কঙ্গনা ১৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

আর এই অঙ্ক পেছনে ফেলে দিয়েছে ১১ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে থাকা দীপিকা পাড়ুকোনকে। ‘পদ্মাবত’ ছবিতে এই পরিমাণ অর্থ নিয়ে কঙ্গনার দুই ধাপ নিচে নেমে তার অবস্থান তৃতীয়।

প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন কঙ্গনার ঠিক পরে দ্বিতীয় স্থানে। সালমানের ‘ভারত’ ছবি ছেড়ে সোনালী বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে জড়ানোর রহস্যটাও অনুমান করা গেল প্রিয়াঙ্কার।

ছবিটির জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই ডিভা। তৃতীয় স্থানে থাকা দীপিকার পরে রয়েছেন কারিনা কাপুর।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম