Home / আন্তর্জাতিক / জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গোয়েন্দা চুক্তি স্বাক্ষর
japanskoriambd

জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গোয়েন্দা চুক্তি স্বাক্ষর

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৩ নভেম্বর ২০১৬ । ০৯ অগ্রহায়ণ ১৪২৩

জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বিষয়ে গোয়েন্দা তথ্য বিনিময়ে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় এ চুক্তির ‘প্রয়োজন’ ছিল। উত্তর কোরিয়া এ বছর দু’দফা পারমানবিক পরীক্ষা চালায় এবং ২০ টির বেশী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তারা যেকোন সময় আরো পারমানবিক পরীক্ষা চালাতে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুত রয়েছে।’

‘আমরা এখন থেকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমানবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি কার্যকরভাবে মোকাবেলা করতে জাপানের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগাতে পারি। এটি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় সিউল ও টোকিও পিয়ংইয়ংয়ের বিষয়ে সামরিক গোয়েন্দ তথ্য বিনিময়ে মাধ্যম হিসেবে বর্তমানে ওয়াশিংটনকে ব্যবহার করে।
সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 8 2026 33666

পুরো ভবনে শুধু চীনা ভাড়াটিয়া, মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ । মাসস রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে …

Leave a Reply

Your email address will not be published.