মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১৯ অক্টোবর ২০১৮ । ০৪ কার্তিক ১৪২৫
বিন্দিয়া খানের আজ জন্মদিন। হেড মাস্টার ভয়েস শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।

বিন্দিয়া খান। সুরের যাদু তাঁর কণ্ঠে। বাবা ওস্তাদ মোঃ ইয়াসিন খানের হাতে তাঁর সংগীতে হাতেখড়ি, এরপর আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হয়নি তাঁর। উচ্চাঙ্গ সংগীতের পাশাপাশি সব ধরনের সংগীতেই তিনি পারদর্শী হয়ে ওঠেন, বিশেষকরে আধুনিক গান দিয়ে তিনি ইতোমধ্যে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।
২০০৮ সালে ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলায় সা রে গা মা পা (বিশ্বসেরা) গানের প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে বিন্দিয়া খান অংশগ্রহন করেন,তার কন্ঠ ও সুরের যাদুতে কুমার শানু, প্রীতমসহ সকলের কাছে বিপুলভাবে প্রশংসিত হন।ইংরেজী সাহিত্যে অনার্স ও মাষ্টারস অর্জনকারী শিল্পীর প্রথম একক এলবাম যাদুর কাঠি বাজারে আসে ২০১২ সালে, এলবামের ৮ টি গানের মধ্যে মন বলে, যখন যেখানে, দেশ আমার বেশ জনপ্রিয় হয়।

তিনি বেশ কয়েকটি মিক্সড এলবামে কাজ করেছেন। ৩০ টি গান নিয়ে শেখ নজরুলের কথা, শোয়েব শিবলীর সুরে ও জাহিদ হাসান বাবুর কম্পোজিশনে হেড মাষ্টার ভয়েজের ব্যানারে গানালাপ এলবামে বিন্দিয়া ৬ টি গান করেছেন। তার মধ্যে দেশের গান ১টি, মডার্ন ফোক গান ১ টি, বাকি ৪ টি আধুনিক গান রয়েছে ।
অত্যন্ত প্রতিভাবান কণ্ঠশিল্পী বিন্দিয়া খান বেশকটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন ।দেশের বিভিন্ন চ্যানেলে তিনি প্রতিনিয়ত গান পরিবেশন করছেন। শেখ নজরুলের কথা এবং শোয়েব শিবলীর সুরে গাওয়া ঠুমরি মনটা নিয়ে কী যে করি শিল্পীকে এক অনন্য উচ্চতা দিয়েছে।

সম্প্রতি তিনি সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘পোশাকে বংশের পরিচয়’ ঈদ স্পেশাল ধারাবাহিক ৭ পর্বের কমেডি নাটকে ৫টি গান পরিবেশন করেন।
এতদিন বিন্দিয়া খান বিভিন্ন চ্যানেলে, মঞ্চে, চলচ্চিত্রে গান গেয়ে এসেছেন, এবার টেলিভিশন নাটকে সরাসরি দর্শকদের সামনে এসে গাইলেন এবং পারফর্ম করলেন। এটি তার অন্যরকম একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আজ বিন্দিয়া খানের জন্মদিন। হেড মাস্টার ভয়েস শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম