Home / পর্যটন / রাঙ্গামাটি রাঙা হয়ে উঠছে…
rangamati+tourism+mbd

রাঙ্গামাটি রাঙা হয়ে উঠছে…

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
রাঙ্গামাটি । ১৪ সেপ্টেম্বর ২০১৮ । ৩০ ভাদ্র ১৪২৫

শারদীয় চমৎকার আবহাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা বেড়াতে আসছেন রাঙ্গামাটিতে। পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ী শহর রাঙ্গামাটি। বিশেষ করে সরকারী ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে লক্ষণীয়ভাবে।

rangamati+tour+sajek+mbd-4

শহরের আবাসিক হোটেলগুলোতে বুকিং বেড়েছে। অভিজাত আবাসিকস্থল পর্যটন মোটেল, হোটেল মতিমহল, সুফিয়া হোটেল, গ্রীণ ক্যসেল এর প্রায় রুম বুকিং রয়েছে।

ঢাকা থেকে বেড়াতে আসা কয়েকজন সাংবাদিকের ভাষ্য, রাঙ্গামাটি অত্যন্ত সুন্দর একটি শহর। এ শহরটিতে নিয়ে আরো গোছালো এবং পরিকল্পিত চিন্তা ভাবনা করা হলে এর পর্যটন সম্ভাবনা শতভাগ কাজে লাগানো যাবে।

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা একজন পর্যটক বলেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। যা আমাকে খুবই মুগ্ধ করেছে।

rangamati+tour+sajek+mbd-5

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক এবং শহরবাসী নানা কাজের ব্যস্ততার মাঝে একবিন্দু অবসরে ছুটে আসছেন রাঙ্গামাটিতে। পর্যটকদের জন্য মনোমুগ্ধকর কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য্য ছাড়াও পর্যটন কমপ্লেক্স এলাকায় হ্রদের ধারে দুই পাহাড়ের মাঝখানে স্থাপিত আকর্ষণীয় ঝুলন্ত সেতু, সুভলং ঝর্না, ডিসি বাংলো, পুলিশ পলওয়েল পার্ক, রাজবন বিহার, পৌর পার্ক, কাপ্তাই নেভী ক্যাম্প উপজাতীয় জাদুঘর, চাকমা রাজবাড়ী কিংবা অসামবস্তী-কাপ্তাই সড়কের বরগাঙ-এর অপরূপ সৌন্দর্য অবলোকন করতে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, বেড়ানোর জন্য রাঙ্গামাটি অসাধারন একটি স্থান। এখানকার কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে গেছে।

rangamati+tour+mbd

তারা আরো বলেন, সরকারী বা বেসরকারী উদ্যোগে হোক এ পর্যটন স্পটগুলোকে যদি আরো নতুন করে সাজিয়ে তোলা হয় তাহলে ভবিষ্যতে পর্যটকের সংখ্যা আরো বাড়বে।

রাঙ্গামাটির এ নয়নাভিরাম স্পট সত্যিই যেনো পর্যটককে কাছে টানে। শিহরিত করে তোলে স্বচ্ছ কাপ্তাই হ্রদের জলে নৌ-বিহারের মতো রোমাঞ্চকর নৌ-ভ্রমণ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.