মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৪ সেপ্টেম্বর ২০১৮ । ৩০ ভাদ্র ১৪২৫
১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। অর্থাৎ এটি হচ্ছে দেশে বিশ্বসুন্দরী খোঁজার আয়োজন। আর এটি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজ’।
চলতি মাসের শেষ সপ্তাহে বিজয়ীকে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। এর মধ্যদিয়ে পরপর দ্বিতীয়বার এটি আয়োজন করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এখন নির্বাচনী সময়। তাই আমাদের আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। তবে সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।’
গতবছর মিস ওয়ার্ল্ড-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম