Home / প্রচ্ছদ / হোটেল ইন্টারকন্টিনেন্টাল
intercontinental+mbd-2

হোটেল ইন্টারকন্টিনেন্টাল

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৫ সেপ্টেম্বর ২০১৮ । ২১ ভাদ্র ১৪২৫

ইন্টারকন্টিনেন্টাল নামে চালু হচ্ছে পাঁচ তারকা হোটেল রূপসী বাংলা। আগামী ১৩ সেপ্টেম্বর হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হোটেলটির সংস্কার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, ‘এ মাসের ১৩ তারিখেই হোটেলটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এক মাস পরীক্ষামূলক অপারেশন শেষে তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।’

রূপসী বাংলা
রূপসী বাংলা

১৯৬২ সালে প্রতিষ্ঠিত ঢাকা ইন্টারকন্টিনেন্টালের মালিক সরকারি কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। ১৯৬৬ থেকে ১৯৮৩ পর্যন্ত এ হোটেলের ব্যবস্থাপনায় ছিল ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ। এর পর এটির ব্যবস্থাপনার দায়িত্বে আসে আন্তর্জাতিক হোটেল সেবাদানকারী প্রতিষ্ঠান শেরাটন।

২০১১ সালে হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব নেয় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড নিজেই। তখন রূপসী বাংলা নামে চালু হয় এই হোটেল। সংস্কারের জন্য ২০১৪ সালের ১ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয় রূপসী বাংলা। চার বছর পর ইন্টারকন্টিনেন্টাল নামে চালু হচ্ছে পাঁচ তারকা হোটেলটি।

এই সংস্কারকাজের তত্ত্বাবধান করছে ইন্টারকন্টিনেন্টাল। যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৩০ থেকে ৪৫০ কোটি টাকা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.