Home / ফটো গ্যালারি / নিপার ‘মনের দাবিদার’
nipa+music+mbd

নিপার ‘মনের দাবিদার’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ০৫ সেপ্টেম্বর ২০১৮ । ২১ ভাদ্র ১৪২৫

কণ্ঠশিল্পী নিপা আসছেন নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে। ‘মনের দাবীদার’ শিরোনামের এ গানটিতে নিপার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির।

গানটির কথা লিখেছেন এইচ এম রিপন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির।

nipa+music+mbd-2

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রাহাত ও নন্দিনী। এটি নির্মাণ করেছে সিডি চয়েস মিউজিক টিম। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক।

মিউজিক ভিডিও প্রসঙ্গে শিল্পী নিপা বলেন, আমরা একেকজন একেকজনের মনের দাবীদার। কিন্তু সঠিক মানুষটিকে মন কতজন দিতে পারি। এই গানটিতে সুন্দর একটি গল্প আছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.