Home / উৎসব ও সংস্কৃতি / বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক উৎসবে যা যা থাকছে
bd+nepal+mbd

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক উৎসবে যা যা থাকছে

মাস্টারি বিডি
ঢাকা । ২৩ জুলাই ২০১৮ । ০৮ শ্রাবণ ১৪২৫

আজ ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ কালচারাল ফ্যাস্টিভাল। এতে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রের শিল্পী, সংস্কৃতি ব্যক্তিত্বরা যোগ দিচ্ছেন।

আজ সোমবার (২৩ জুলাই) সন্ধ্যা ৫ টায় ঢাকাস্থ ‘আবহমান সাংস্কৃতিক পরিষদ’ এই উৎসবের আয়োজন করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই উৎসবের কার্যক্রম শুরু হবে।

আবহমান সাংস্কৃতিক পরিষদের সভাপতি ইমদাদুল হক তৈয়ব জানান, উৎসবে থাকছে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য, নাটক, আলোচনা ও মতবিনিময়। নেপাল থেকে এই উৎসবে যোগ দিচ্ছেন প্রায় ১২জন শিল্পী। নেপালের শিল্পী দলটির নেতৃত্ব দিচ্ছেন ‘নেপাল সাংস্কৃতিক সংস্থা’র জেনারেল ম্যানেজার রাজেশ থাপা।

উৎসবের উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, দুই দেশের শিল্পীদের মধ্যেকার পারস্পরিক যোগসূত্র বাড়ানোর জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে। নেপালের সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের অনেকক্ষেত্রে মিল রয়েছে। সংস্কৃতি নিয়ে উভয় দেশের শিল্পীরা কাজ করছে। এ ব্যাপারে মতবিনিময় ও ভবিষ্যত করণীয় বিষয়ে উৎসবে আলোচনা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.