Home / ফটো গ্যালারি / শাকিব বুবলীর সুপার হিরো এগিয়ে
supper+hiro+shakib+bubli+mbd

শাকিব বুবলীর সুপার হিরো এগিয়ে

supper+hiro+shakib+bubli+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৪ জুন ২০১৮ । ১০ আষাঢ় ১৪২৫

‘সুপারহিরো’ প্রথম সপ্তাহে ঢাকার কোনো সিনেপ্লেক্সে মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহে এসে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে শাকিব-বুবলী’র এ ছবিটি প্রদর্শিত হচ্ছে।

এদিকে ঈদের আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই ধারণা করছিলেন বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ায় ঈদের ছবিগুলোর ওপর তার প্রভাব পড়বে। কিন্তু সুপারহিরোর ক্ষেত্রে তেমনটি হয়নি বলেই জানিয়েছেন পরিচালক আশিকুর রহমান।

super+hiro+mbd-3

মুক্তির মিছিল থেকেই বেশ আলোচনায় ছিল সুপারহিরো। মুক্তির পরও সেই আলোচনার রেশ কাটেনি। দেশের প্রায় ৮০টি সিনেমা হলে মুক্তি পায় সুপারহিরো।

তবে ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে হল বেড়েছে। এমনটিই জানিয়েছেন পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপারহিরো ছবিটি যদি আরও দু’দিন আগেও নিশ্চিত করতে পারতাম তাহলে দেশের সর্বাধিক হলে মুক্তি পেত। কিন্তু আমরা সেটা পারিনি বলে হল মালিকরা অন্য ছবি নেন। সাধারণত ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো হল মালিকরা দুই সপ্তাহ চালান। এর মধ্যেও ‘সুপারহিরো’র হল বেড়েছে। চলতি সপ্তাহ থেকে ৯০ হলে চলছে ছবিটি।’

super+hiro+mbd-7

প্রসঙ্গত, নানা জটিলতা কাটিয়ে ঈদে মুক্তি পায় ‘সুপারহিরো’। ছবিটি মুক্তির আগে বেশ কাঠখড় পোড়াতে হয়।

শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা ও টাইগার রবি।

super+hiro+mbd-8

ছবিটি শিগগিরই মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকাসহ ৫০টির বেশি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.