Home / ফটো গ্যালারি / হিন্দি ছবি দিয়ে ফিরছেন শিমলা
shimla+actress+mbd

হিন্দি ছবি দিয়ে ফিরছেন শিমলা

shimla+actress+mbd-5

মাস্টারি বিডি ।
ঢাকা । ০৬ জুন ২০১৮ । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

চিত্রনায়িকা শিমলার ভক্তদের কাছে নিঃসন্দেহে সুখবর যে, ফের বড়পর্দায় ফিরছেন তিনি এমনকি সেই ছবিই হতে চলেছে তার বলিউড অভিষেক।

shimla+actress+mbd-6

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা শিমলা বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে আছেন।

কিংস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অর্পণ রায়চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘সফর’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে ছবির মুম্বাই শ্যুটিং শিডিউল।

shimla+actress+3+mbd-4

ভারতীয় বাংলা পত্রিকা এবেলা’র সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন শিমলা। আর সেই সাক্ষাৎকারে এসব কথাই বলেছেন ম্যাডাম ফুলি খ্যাত এ তারকা।

শিমলা বলেন, সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে। বাংলাদেশ থেকে কোনও অভিনেত্রী লিড রোলে হিন্দি ছবিতে কাজ করছে, এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমি খুব খুশি যে আমার ভাগ্য এতটা ভাল।

shimla+actress+mbd-3

তিনি আরো বলেন, প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আবার বলিউডের মতো একটা জায়গা, যেখানে প্রচণ্ড কম্পিটিশন চলে, সেখানে আমি এরকম একটা সুযোগ পেয়েছি। অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা আছেন আমাদের দেশে। তারাও নিশ্চয়ই কাজ করবেন। এটাই আনন্দ হচ্ছে যে, আমার নামটা সেই তালিকায় প্রথম দিকে থাকবে।

কথাপ্রসঙ্গে এসময় কলকাতার ছবিতেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তারকা অভিনেত্রী শিমলা।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.