Home / উদ্যোগ / ‘দোলনচাঁপা’র শুভ যাত্রা
dolonchanpa+bus+mbd-3

‘দোলনচাঁপা’র শুভ যাত্রা

মাস্টারি বিডি ।
ঢাকা । ০৩ জুন ২০১৮ । ২০ জ্যৈষ্ঠ ১৪২৪

রাজধানীতে নারীদের জন্য ৩৬ আসন বিশিষ্ট নিরাপদ ও আরামদায়ক বাস সার্ভিস দোলনচাপা’র উদ্বোধন করা হয়েছে।

ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেডের সহযোগিতায় শুধুমাত্র নারী ও শিশুদের জন্য বিশেষায়িত এই বাস সার্ভিস। এর ব্যবস্থাপনায় রয়েছে র‌্যাংগস গ্রুপ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।

dolonchanpa+bus+mbd-4

এ সময় র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ খান ও র‌্যাংগস মোটর্সের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

নতুন বাস সার্ভিস চালু উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পর্যায়ক্রমে এরকম আরো ৬০টি বাস চালু করা হবে।

আবদুর রউফ চৌধুরী বলেন, দোলনচাঁপা বাস সার্ভিস নারীদের কর্মক্ষেত্রে যাত্রা ও কর্মপরিবেশ আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে।

সাহান রউফ চৌধুরী এই উদ্যোগকে উদাহরণ হিসেবে নিয়ে বেসরকারী উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা নারীর সত্যিকারের ক্ষমতায়নে এরকম আরো উদ্যোগ নিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। নিরাপত্তা নিশ্চিত না করে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলেও জানান তিনি।

dolonchanpa+bus+mbd-2
ভলভো আইসারের কমার্শিয়াল ভেহিক্যাল লিমিটেডের ভাইস প্রেসিন্ডেট এসএস গিল বলেন, এই সেবা উদ্বোাধনের মধ্য দিয়ে দক্ষতার সাথে নিরাপদ পরিবহন সেবা প্রদানে র‌্যাংসের সাথে তাদের অংশীদারিত্ব বৃদ্ধি পেল ও গভীরতর হলো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের কথা চিন্তা করেই ‘দোলনচাপাঁ’ বাস সার্ভিসটিতে সিসিটিভি, প্রাথমিক চিকিৎসাসহ নিরাপদ এবং আরামদায়ক ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে ফার্মগেইট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে।

আগামী কয়েক মাসের ভেতর ধীরে ধীরে আরও বাস চালু করা হবে। বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 9 26 112

নিষেধাজ্ঞা অমান্য করে কাটা হচ্ছে হাজারো গাছ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ । মাসস ঝিনাইদহ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published.