মাস্টারি বিডি ।
ঢাকা । ০৩ জুন ২০১৮ । ২০ জ্যৈষ্ঠ ১৪২৪
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘না জেনে নারায়ণগঞ্জ’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

গল্পে দেখা যাবে, নানা ধরনের নাটকীয় ঢঙে কথা বলে ভদ্রলোক থামলেন। মাথায় ঝাঁকড়া চুল। নাকের ওপর গোল ফ্রেমের চশমা। ধবধবে সাদা ফতুয়া। এগুলো দেখলে কারো বলে দেওয়ার অপেক্ষা না যে, লোকটা বিজ্ঞানী। ইন্সপেক্টর শহীদ চৌধুরী। বুকের মধ্যে লেখা শুধু চৌধুরী। এই ধরনের নাম দেখলে প্রথমেই মনে হয়, নামের প্রথম অংশ কেন বুকের মধ্যে লেখা থাকবে না? আর এই প্রশ্নটার সামনে বোধহয় ইন্সপেক্টর শহীদ চৌধুরীকে পড়তে হয়েছে বহুবার।

ছোটকাকু বসে আছেন যে চেয়ারটায় সেটা উল্লেখ করে বলার মতো কিছু নয়। কিন্তু সামনের টেবিলের ওপর অনেকগুলো কাচের ছোট শিশি রাখা। ছোট কাকু হয়তো এর মধ্যেই খুঁজে বেড়াচ্ছেন কোনো রহস্য। ফারুক সারারাত ব্যাপারটা নিয়ে ভেবেছে।
নানা রহস্য রোমাঞ্চের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এবারের ছোটকাকু সিরিজের ‘না জেনে নারায়ণগঞ্জ’-এর ঘটনা প্রবাহ।
প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে।
সৌজন্যে : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম