Home / উৎসব ও সংস্কৃতি / বুসান ফেস্টিভালে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশি চলচ্চিত্র
Ekatuurer+din+busan+mbd

বুসান ফেস্টিভালে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশি চলচ্চিত্র

মাস্টারি বিডি ।
ঢাকা । ২২ মে ২০১৮ । ৮ জ্যৈষ্ঠ ১৪২৪

দক্ষিণ কোরিয়ার ‘বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইয়্যুথ ফিল্ম ফেস্টিভাল’-এ বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে তরুণ নির্মাতা সাব্বির আহমেদ সোহাগের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘একাত্তরের দিন (ডে অব সেভেন্টি ওয়ান)’।

জুলাইয়ের প্রথম সপ্তাহে আয়োজন করা হয়েছে এশিয়ার অন্যতম এ চলচ্চিত্র উৎসব।

Ekatuurer+din+busan+mbd-2

নির্মাতা সাব্বির আহমেদ বলেন, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ আমার স্বপ্নকে আরও ধারালো করে তোলে। চলচ্চিত্রের মাধ্যমে নিজের মনের কথাগুলো বলা যায়। আর আন্তর্জাতিক কোনো অর্জন এই স্বপ্নকে আরো বেগবান করে। এতো বড় উৎসবে আমার সিনেমার জন্য আমন্ত্রণ পেয়েছি- এজন্য আমি আনন্দিত।”

তিনি আরো জানান, আলো ও শফিক নামের দুই ভাইবোনের যুদ্ধকালীন সময়ের নানা চিত্র উঠে এসেছে এই চলচ্চিত্রে।

চলচ্চিত্রটি দেশের ‘চিলড্রেন ফিল্ম ফেস্টিভালসহ একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ সোহানা ও ইয়াসির সোহাগ; চিত্রধারণ করেছেন নাজিরী সাগর।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.