Home / উদ্যোগ / এতিম শিশুদের আত্মকর্মসংস্থানে ‘স্বপ্নযাত্রা’
shapnajatra+magra+mbd

এতিম শিশুদের আত্মকর্মসংস্থানে ‘স্বপ্নযাত্রা’

মাস্টারি বিডি ।
মাগুরা । ১৯ মে ২০১৮ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৪

মাগুরা জেলার সরকারি শিশু পরিবারের (বালিকা) সাবেক নিবাসীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘স্বপ্নযাত্রা’ নামের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সরকারি শিশু পরিবার চত্বরে এ স্বপ্নযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আতিকুর রহমান।

বিভিন্ন ধরনের নকশি কাঁথা, বড়দের থ্রি পিচ, ছোটের জন্য বাহারি রঙের জামা কাপড় তৈরি ও বিক্রি হবে ‘স্বপ্নযাত্রা’য়। আর এই কর্মসূচির মাধ্যমে সাবেক নিবাসীরা তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে।

shapnajatra+magra+mbd-2

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকসানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মহিলা সংস্থার মাগুরা জেলা শাখার চেয়ারম্যান পারভীন আক্তার, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সাবেক নিবাসীরা তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.