Home / ফটো গ্যালারি / ‘পিকনিক’র পুরো শুটিং যুক্তরাষ্ট্রে
Shuvo+boby

‘পিকনিক’র পুরো শুটিং যুক্তরাষ্ট্রে

মাস্টারি বিডি ।
ঢাকা । ১৯ মে ২০১৮ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৪

জাজ’র নতুন চমক ‘পিকনিক’। এবার এ প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হচ্ছে ছবিটি। চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিতে নায়ক-নায়িকা কে থাকছেন তা নিয়েও কিন্তু চমক রেখে দিয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ‘পিকনিক’ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ। সূত্রটি আরো জানান ঈদের পরই আমেরিকায় এর দৃশ্যায়নের কাজ শুরু করা হবে। এখন শুটিংয়ের পূর্ব প্রস্তুতি চলছে।

Shuvo+boby-3

এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা ইফতেখার চৌধুরী বলেছেন, ‘‘পিকনিক’ সিনেমাটির পুরো শুটিং যুক্তরাষ্ট্রে করা হবে।’

প্রসঙ্গত, ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার ‘অগ্নি’, ‘অগ্নি-টু’ নির্মাণ করেন। অ্যাকশন ঘরানার এই সিনেমা দুটি দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করে। এছাড়া তিনি ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’ সিনেমা নির্মাণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 3 26 26 3333

‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ঢাকা, শুক্রবার ২৭ মার্চ ২০২৬ মাসস দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম নেপথ্য গায়িকা, …

Leave a Reply

Your email address will not be published.