Home / আন্তর্জাতিক / কানে শ্রীদেবী সম্মানিত
shreedebi+cannes+awerd+mbd-5

কানে শ্রীদেবী সম্মানিত

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১৯ মে ২০১৮ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৪

চলছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রয়াত বলিউড তারকা শ্রীদেবীকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।

৭১তম কান চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শ্রীদেবীকে। শ্রীদেবীর বিভিন্ন সিনেমার টুকরো ঝলকও প্রদর্শিত হয় উৎসবে।

shreedebi+cannes+awerd+mbd-3

গত ফেব্রুয়ারি মাসে আচমকাই মৃত্যু হয় এ জনপ্রিয় অভিনেত্রীর। স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী ও খুশির কানে উপস্থিত থাকার কথা থাকলেও তারা থাকতে পারেননি।
শ্রীদেবীর পরিবারের হয়ে সেই সম্মাননা গ্রহণ করেছেন পরিচালক সুভাষ ঘাই।

সুভাষ ঘাই বলেন, শ্রীদেবীর মতো একজন বড় মাপের অভিনেত্রীর হয়ে এই সম্মান গ্রহণ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। গুণী পরিচালক সুভাষ ঘাই এক টুইট-বার্তায় এ কথা জানিয়েছেন।

shreedebi+cannes+awerd+mbd-4

এদিকে বনি কাপুর বলেছেন, গোটা দুনিয়া শ্রীদেবীর অভিনয় ক্ষমতাকে এভাবে সম্মান জানানোয় আমি অত্যন্ত খুশি।
বর্তমানে শ্রীদেবীর ওপর একটি তথ্যচিত্র নির্মাণে ব্যস্ত আছেন বনি কাপুর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ । মাসস গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ …

Leave a Reply

Your email address will not be published.