মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১০ মে ২০১৮ । ২৭ বৈশাখ ১৪২৪
এবার সমাজের অবহেলিত অসহায় গরিব, বৃদ্ধ-বৃদ্ধা, অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে ফোক সম্রাজ্ঞী মমতাজ ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া।
আসন্ন রমজান উপলক্ষে নির্মিত ৩০ পর্বের ধারাবাহিক এ অনুষ্ঠানটি নির্মাণ করছেন অনন্যা রুমা।
অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। রমজানের সঠিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কিছু সামাজিক মেসেজও এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিতে পারবো।’
চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানটি রোজার মাসজুড়ে এটিএন বাংলায় প্রতিদিন বিকাল ৩ টা ১০ মিনিটে প্রচারিত হবে বলে জানা গেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম