Home / জাতীয় / রাষ্ট্রপতির নৈশভোজ
president+28+mbd

রাষ্ট্রপতির নৈশভোজ

president+28+mbd-2

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৮ ফেব্রুয়ারি ২০১৮ । ১৬ ফাল্গুন ১৪২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বুধবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি এ এইচ এম এরশাদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং চিফ হুইপ আ স ম ফিরোজও নৈশভোজে যোগ দেন। খবর বাসস-এর।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ছিলেন।

president+28+mbd-3

পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন এবং মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 26 33

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

ঢাকা, বুধবার ০৩ জুন ২০২৬ মাসস সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ …

Leave a Reply

Your email address will not be published.