Home / অর্থনীতি / এডিবি প্রেসিডেন্ট বললেন, বাংলাদেশ অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে
pm+adb+president+mbd

এডিবি প্রেসিডেন্ট বললেন, বাংলাদেশ অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৮ ফেব্রুয়ারি ২০১৮ । ১৬ ফাল্গুন ১৪২৪

সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অসামান্য অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, এশিয়ার একটি অর্থনৈতিক শক্তি হিসেবে এই দেশের এগিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, চীন ও ভারতের মতো এশিয়ার অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। অনেক দেশ বিনিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসস-এর।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

এডিবি ১৯৭৩ সাল থেকে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তাকিহিকো নাকাও বলেন, দেশের আরো অর্থনৈতিক উন্নয়নে তারা সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য খাতে কাজ করতে আগ্রহী।’

pm+adb+president+mbd-2

এডিবি প্রেসিডেন্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল লোকদের উন্নয়ন নিশ্চিত করা।

তিনি বলেন, ‘আমরা চাই জনগণ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করুক এবং এ জন্য আমরা তাদের জন্য নানা কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করেছি।’

প্রধানমন্ত্রী তাঁর সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শিক্ষার্থীদের বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় উৎসাহিত করছে।

যানজট সম্পর্কে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধানে তাঁর সরকার মেট্রোরেল এবং ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
প্রেস সচিব বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
রোহিঙ্গারা কিভাবে স্থানীয় লোকদের এবং কক্সবাজারের পরিবেশের ক্ষতি করছে প্রধানমন্ত্রী সে বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং এডিবি’র বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.