Home / আন্তর্জাতিক / উ. কোরিয়ার বিরুদ্ধে ‘এ যাবতকালের সবচেয়ে কঠিন’ অবরোধ আরোপের ঘোষণা ট্রাম্পের
tramp+mbd

উ. কোরিয়ার বিরুদ্ধে ‘এ যাবতকালের সবচেয়ে কঠিন’ অবরোধ আরোপের ঘোষণা ট্রাম্পের

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৫ ফেব্রুয়ারি ২০১৮ । ১৩ ফাল্গুন ১৪২৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদের বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি একে পিয়ংইয়ং সরকারের বিরুদ্ধে ‘এ যাবতকালের সবচেয়ে কঠোর’ অবরোধ হিসেবে উল্লেখ করেন। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার লক্ষ্যে দেশটিকে সর্বোচ্চ চাপে রাখতে ট্রাম্প শুক্রবার ওয়াশিংটনের উপকণ্ঠে রক্ষণশীলদের উদ্দেশে দেয়া তার প্রচারণামূলক বক্তব্যে এসব কথা বলেন।

তিনি দাবি করেন, ‘আমরা আজ দেশটির বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর অবরোধ আরোপ করেছি।’

trump+moon+mbd

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মুচিন অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহুর্তে উত্তর কোরিয়ার ব্যবহৃত সব ধরণের জাহাজ এ অবরোধের আওতায় পড়বে।
এছাড়া শনিবার উইন্টাার অলিম্পিকস এর কারণে দক্ষিণ কোরিয়া সফররত হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, আমরা আশা করছি নিরস্ত্রীকরণের বিষয়ে উত্তর কোরিয়ার দিক থেকে পরিবর্তন আসবে।

তিনি আরো বলেন, পূর্বের প্রশাসনের মতো বর্তমান প্রেসিডেন্ট কোন ভুল করবেন না। উত্তর কোরিয়ার প্রতি তিনি কোন ধরণের দুর্বলতা দেখাবেন না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 7 26 1111

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | মাসস বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published.