Home / উন্নয়ন / দেশে রাতকানা রোগ প্রায় শূন্যের কোটায় : স্বাস্থ্যমন্ত্রী
vitamin+a+capsul+children+mbd

দেশে রাতকানা রোগ প্রায় শূন্যের কোটায় : স্বাস্থ্যমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২২ ডিসেম্বর ২০১৭ । ০৮ পৌষ ১৪২৪

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামীকাল শনিবার। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারাদেশে ২ কোটি ২১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকা শিশু হাসপাতালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

vitamin+a+capsul+children+mbd-3

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় তিনি স্বাস্থ্যখাতের বিভিন্ন সাফল্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়। দীর্ঘদিন সফলভাবে এ ক্যাম্পেইন পরিচালিত হওয়ার কারণে দেশে রাতকানা রোগ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

joypurhat+vitamina+mbd-2

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্র ও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকটি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ ভ্রাম্যমাণ স্থানে ক্যাম্পেইন সফল করতে তিনজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। দুর্গম এলাকায় পরবর্তী চার দিন বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টার মধ্যে ভরাপেটে শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুষ্ঠানে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. এবিএম মুজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.