Home / আন্তর্জাতিক / কলকাতায় বাংলাদেশের ইলিশের দাম
18 9

কলকাতায় বাংলাদেশের ইলিশের দাম

ঢাকা, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ মাসস

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। বুধবার রাতে বনগাঁ সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতে যায় ৫০ মেট্রিক টন ইলিশ, পরে আরও ৫০ মেট্রিক টন ইলিশ কলকাতা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে নিলামে ওঠে এসব ইলিশ। খুচরা বাজারে দাম ধরা হয়েছে কেজিপ্রতি ১৬০০ থেকে ১৭০০ টাকা।

তবে চাহিদা বাড়লে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, শারদোৎসবের আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি মাছভর্তি ট্রাক যায় কলকাতায়। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ধাপে ধাপে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে যাবে।
কলকাতার সংবাদমাধ্যমগুলোতেও বেশ ফলাও করে প্রচার হচ্ছে ইলিশ পৌঁছানোর খবর।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি তালিকায় রয়েছে। তবে বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

এবার ১,২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১,০৫৭ টাকা) রপ্তানি করা যাবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …