Home / আন্তর্জাতিক / জেনে নিন কার জন্য কেমন কাটবে দিনটি
12 6 25 1

জেনে নিন কার জন্য কেমন কাটবে দিনটি

ঢাকা, বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ মাসস

চলছে বাংলা বছর ১৪৩২। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ দুপুর ২টা ২৭ মিনিট পর্যন্ত কৃষ্ণা প্রতিপদ তিথি। তারপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ ৪টা ৫২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২২ মিনিটে সূর্যাস্ত হবে।  আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১২ জুন, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সর্বোপরি কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ তারিখে জন্মগ্রহণকারী)
 শত্রুরা আজ নানা ভাবে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আজ পড়াশোনায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কাউকে আর্থিক সাহায্য করার আগে সব দিক ভালো করে ভেবে নিন। ব্যবসায়ীদের আজ মুনাফা ভালো হবে। চাকরি পরিবর্তন না করাই ভালো।
 বৃষ রাশি (এপ্রিল ২০ থেকে মে ২০ তারিখে জন্মগ্রহণকারী)
অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক অনুভূতির সান্নিধ্য পাবেন। কর্মস্থানের পরিবেশ আজ আপনার জন্য অনুকূল থাকবে না। আজ আয় বাড়ার যোগ আছে। খরচ একটু কমাতে পারলেই সঞ্চয় ভালো হবে। পার্টনারশিপ ব্যবসা এড়িয়ে যান।
 মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ তারিখে জন্মগ্রহণকারী)
আজ নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থান বদল করবেন, কিন্তু এর ফলে আপনার মনে অসন্তোষ থাকবে। কিশোর-কিশোরীদের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দেবে। ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকতে হবে। আইনজীবীরা ভালো ফল পাবেন।
কর্কট রাশি(জুন ২১ থেকে জুলাই ২২-এর মধ্যে জন্মগ্রহণকারী)
রক্তচাপ বা রক্তাল্পতা সংক্রান্ত সমস্যায় আজ ভুগতে পারেন কর্কট রাশির জাতকরা। ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের সাফল্য পাওয়ার যোগ রয়েছে। দাম্পত্যে মনোমালিন্য হতে পারে। আজ সুযোগের সদ্ব্যবহার না করলে তা হাতছাড়া হতে পারে। উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে আসবে।
সিংহ রাশি ( জুলাই ২৩ থেকে আগস্ট ২২ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী )
 গলব্লাডার ও কিডনির সমস্যায় কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা। মাস কমিউনিকেশন, আরবান প্ল্যানিং ও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। বেসরকারি কর্মচারীরা অফিসে সম্মান ও প্রতিপত্তি পাবেন। ব্যবসায় আজ লাভ বাড়ার সম্ভাবনা আছে। ঝুঁকি নিয়ে আজ কোথাও বিনিয়োগ করবেন না।
 কন্যা রাশি (আগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী)
অতিরিক্ত মানসিক চিন্তায় আজ জর্জরিত হবেন কন্যা রাশির জাতকরা। গ্যাস, অম্বল, পেট ব্যাথার মতো ক্রনিক অসুখে আপনি কষ্ট পেতে পারেন। অংশীদারির ব্যবসা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। ছোট ভাই-বোনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আজ কোথাও অর্থ বিনিয়োগ না করাই উচিত হবে।
 তুলা রাশি (সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী )
 আজ আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে তুলা রাশির জাতকদের। কাউকে অকারণে যেচে উপদেশ দিতে যাবেন না। না হলে আপনিই বিপদে পড়তে পারেন। ম্যানেজমেন্ট,শিল্প ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি শুভ যাবে। ট্র্যাভেল এজেন্সি ও হোটেল ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। অফিসে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে।
 বৃশ্চিক রাশি(অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ তারিখে জন্মগ্রহণকারী)
 নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। অহেতুক দুশ্চিন্তায় আপনি অবসাদগ্ৰস্থ হয়ে পড়তে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য আপনাকে উদ্বিগ্ন করবে। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। নাচ, গান, আঁকার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বৃদ্ধি হবে। উত্তরাধিকার সূত্রে অথবা লটারি থেকে আর্থিক লাভ হতে পারে।
 ধনু রাশি(নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী)
 আজ হঠাৎ মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আপনি নিজের কথা দিয়ে কর্মক্ষেত্রের জটিলতার সমাধান করতে পারবেন। বৈদেশিক ও অন্তর্দেশীয় ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। গুরুজনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্তরা সতর্ক পদক্ষেপ করুন। জমি,বাড়ি,রিয়েল এস্টেট ব্যবসার জন্য আজ শুভ দিন নয়।
মকর রাশি(ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী) 
জ্ঞাতি শত্রুদের থেকে সমস্যা আসতে পারে। আজ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। সর্দি কাশি সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি ঝামেলার মৌখিক ভাবে সমাধান করুন। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার যোগ রয়েছে। দাঁত, চামড়া ও হাড়ের সমস্যা হতে পারে।
 কুম্ভ রাশি(জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী)
 তরল দ্রব্যের ব্যবসায় আজ উন্নতির যোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ হতে পারে। কোনও নিকট বন্ধুর থেকে উপকার পেতে পারেন। আজ আপনি বড্ড বেশি শো-অফ করবেন। বাড়ি বা জমি কেনার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে।
 মীন রাশি( ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী) 
কোনও মহিলা আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। অনেক দিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন। ব্যবসায় লাভ হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। শিক্ষার সরঞ্জাম সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন।
সূত্র : ইন্টারনেট

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …