Home / অপরাধ / প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা এবং শাকিল আহমেদ
11 6 25 10

প্যারোলে মুক্তি পেলেন ফারজানা রুপা এবং শাকিল আহমেদ

ঢাকা, বুধবার ১১ জুন ২০২৫ মাসস

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৮টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য জানান।

তিনি জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান।

সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদও মুক্তি পেয়েছে।

কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 101

ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ । মাসস একসময় ছিলো বর্জ্যের বিশাল পাহাড়, সহ্য …