ঢাকা, বুধবার ০৪ জুন ২০২৫ মাসস
শহীদ মিনার প্রাঙ্গণে বসেছে গরুর হাট। প্রাঙ্গণের এক পাশে থাকা শহীদ মিনারে বিভিন্ন বয়সের মানুষের জটলা। তাদের অনেকেই জুতা পায়ে ওপরে উঠেছেন। ভ্রাম্যমাণ দোকানিরা শহীদ মিনারের বেদিতে পান-সিগারেট বিক্রি করছেন।
গরু বিক্রি করতে আসা আলম শিকদার বলেন, ‘শহীদ মিনারে স্যান্ডেল পড়ে ওঠা নতুন না। এই জায়গা দিয়ে যখন যাই তখন অনেককেই শহীদ মিনারে এভাবে ওঠানামা করতে দেখি। হাটের কারণে আজ শহীদ মিনারে অনেকেই জুতা নিয়ে উঠছেন।’
খেলাঘর বরগুনা শাখার চারুকলা বিষয়ক সম্পাদক ও পরিবেশকর্মী আরিফুর রহমান বলেন, ‘শহীদ মিনারে জুতা, স্যান্ডেল পরে ওঠা এটা জাতিকে অপমান করা। বরগুনা পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ইজারাদারকে আগেভাগেই বারণ করলে এমন অপ্রীতিকর ঘটনা ঘটত না।’
হাটের ইজারাদার তহিদুর রহমান বলেন, ‘একদিনের জন্য শহীদ মিনার মাঠে পশুর হাট বসিয়েছিলাম। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এটি আমরা করতে বাধ্য হয়েছি। তবে পশুরহাট আগামীতে আর বসানো হবে না।’
বরগুনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনিমেষ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘একদিনের জন্য ইজারাদারকে শহীদ মিনার মাঠে হাট বসানোর মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। শহীদ মিনারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে শুনে আমি হাটে মাইকিং করিয়েছি।’
তিনি আরো বলেন, ‘পরবর্তীতে হাটের জন্য নির্ধারিত সরকারি শিশু সদন মাঠে যেতে বলা হয়েছে। তবে সেখানেও হাট বসানোর জন্য সরকারি বিধি-নিষেধ রয়েছে। এমন পরিস্তিতিতে পৌরসভার একমাত্র হাটটি নিয়ে আমারা বিপাকে পড়েছি।’
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম