মাস্টারি সংবাদ | প্রতিবেদক
পর্যটন| ১৮ জানুয়ারি ২০২৪ | ৫ মাঘ ১৪৩০
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র দেশ-বিদেশ থেকে ঘুরতে আসা প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসুদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। যেখানে দৈনিক হাজারেরও বেশি পর্যটক ভ্রমণে আসতো। তবে পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। আগামী ২২ জানুয়ারি হতে রোয়াংছড়ি উপজেলার দেবতা খুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এই নিষেধাজ্ঞা রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলায় অরোপের পর পর্যায়ক্রমে তা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রে বহাল ছিল। আগামী ২২ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম