মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ জানুয়ারি ২০১৭ । ২০ পৌষ ১৪২৩
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৮তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ড। দুই স্তরের মোট ৮টি দল দেশের ৪টি ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলতে নামবে।
৬ষ্ঠ ও শেষ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো। একই স্তরে বিকেএসপি ৩ নম্বর মাঠে লড়বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ।
দ্বিতীয় স্তরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়াই করবে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ। একই স্তরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও সিলেট।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম