Home / জাতীয় / ‘স্বাধীনতাবিরোধী চক্র এখনো জঙ্গিবাদী কর্মকাণ্ডে তৎপর’
iqbalsobhanchowdhurymbd-ok

‘স্বাধীনতাবিরোধী চক্র এখনো জঙ্গিবাদী কর্মকাণ্ডে তৎপর’

পৃথিবীজুড়ে গণমাধ্যমের চেহারা প্রযুক্তিগতভাবে ও বিষয়গতভাবে পাল্টে যাচ্ছে। তেমনি মাঠের সাংবাদিকদেরকে প্রযুক্তিগতভাবে পাল্টাতে হবে

মাস্টারি বিডি ডটকম
টাঙ্গাইল । ২৬ নভেম্বর ২০১৬ । ১২ অগ্রহায়ণ ১৪২৩

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র এখনো তাদের জঙ্গিবাদী কর্মকান্ড চালাতে তৎপর রয়েছে। উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ গণতন্ত্রের শক্র। তারা দেশের মুক্ত স্বাধীনতা ও গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ।

ইকবাল সোবহান চৌধুরী শুক্রবার জেলা শহরের টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর বাসস-এর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, পৃথিবীজুড়ে গণমাধ্যমের চেহারা প্রযুক্তিগতভাবে ও বিষয়গতভাবে পাল্টে যাচ্ছে। তেমনি মাঠের সাংবাদিকদেরকে প্রযুক্তিগতভাবে পাল্টাতে হবে।

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, ঢাকাস্থ টাঙ্গাইল সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল গাফফার মাহমুদ, সাধারণ সম্পাদক জীবন ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

পরে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.