Home / অপরাধ / পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত, আহত ৬
pabna3robbardiesmbd

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত, আহত ৬

মাস্টারি বিডি ডটকম
পাবনা । ২৬ নভেম্বর ২০১৬ । ১২ অগ্রহায়ণ ১৪২৩

পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর বড়ইচড়া এলাকায় এক রাইস মিলে ডাকাতিকালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের দু’জন সদস্য আহত হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বাদশা মিয়া, শফিকুল ইসলাম ও মনজুরুল ইসলাম। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। আহতদের মুখ থেকে নিহত ৩ ডাকাতের নাম জানা গেলেও তাদের বাড়ির ঠিকানা জানা যায়নি।

র‌্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার (এএসপি) বীনা রানী দাশ জানান, রাত ৩ টার দিকে দিকে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার বাদশা রাইস মিলে ট্রাক নিয়ে এসে চাল লুট করছিল ১৫/২০ জনের একদল ডাকাত।

এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা গুলি বিনিময়ের পর ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। এর পর ভোর ৪ টার দিকে বড়ইচড়া এলাকা থেকে ২ ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে র‌্যাব।

এসময় গুলিবিদ্ধ অবস্থায় ৫ ডাকাত সদস্যকে আটক করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের কাছ থেকে ২টি ৫ টন ট্রাক, যার মধ্যে ১টি ট্রাকের ভিতর থেকে ৩৩৮ বস্তা মিনিকেট চাল, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি রিভলভার, ৬ রাউন্ড তাজা গুলি, ২টি শাবল, ১টি কাটার, ১টি স্লাইরেঞ্জ, ১টি প্লাস, ১টি মাথা বাকানো বিশেষ ধরনের শাবল উদ্ধার করা হয়।

আহতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কাটনি গ্রামের মৃত মফিজের ছেলে মো: বাচ্চু মিয়া (৩৫), পঞ্চগড় জেলার বোদা থানার কবিরুল ইসলামের ছেলে মো: মেহেদী হাসান (২৫), চাদঁপুর জেলার মতলব থানার দক্ষিণ বড়চর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: হানিফ মিয়া (২৫), ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামের তৃঞ্চাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো: রুস্তুম আলী (৩০)।

গোলাগুলির ঘটনায় আহত দুই র‌্যাব সদস্য হলো- ডিএডি মো: আব্দুল ওয়াদুদ ও এসআই আরাফাতুল হক খান।

ঘটনার পরপরই র‌্যাব-১২, সিরাজগঞ্জ-এর অধিনায়ক, শাহাবুদ্দিন খান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.