Home / জাতীয় / ‘স্থানীয় সরকার শক্তিশালীকরণ মানেই গণতন্ত্র শক্তিশালীকরণ’
mosharraf+hossain+minister+mbd

‘স্থানীয় সরকার শক্তিশালীকরণ মানেই গণতন্ত্র শক্তিশালীকরণ’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১০ নভেম্বর ২০১৭ । ২৬ কার্তিক ১৪২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ মানেই গণতন্ত্র শক্তিশালীকরণ। এজন্য তিনি স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এলজিআরডি মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালনা বোর্ডের ৪৮তম সভায় সভাপতির বক্তৃতায় এ আহবান জানান।

দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বৃহৎ দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উপর ন্যাস্ত- এ কথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অধিকাংশ সেবা তারা দিয়ে থাকে।

mosharraf+28+minister+mbd-2

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বাদ দিয়ে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন অসম্ভব। তাই বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের গৃহীত সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকারের উপর অনেকাংশেই ন্যাস্ত। এজন্য সরকার শুধু দলীয় প্রতীকে নির্বাচন দিয়েই থেমে থাকেনি, স্থানীয় সরকারের পাঁচটি স্তরকে শক্তিশালী করতেও ধারাবাহিকভাবে কাজ করছে।

খন্দকার মোশাররফ বলেন, পাঁচ স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থায় ৬০ হাজারের অধিক জনপ্রতিনিধিকে যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করলে ‘রূপকল্প-২০২১’ অর্জনে তারা অংশীদার হতে পারবে।

মন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে ঋণগ্রস্ততা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে আরও জনবান্ধব করতে এনআইএলজিকে গবেষণা করার নির্দেশনা দেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.