Home / আন্তর্জাতিক / ভিয়েতনামে টাইফুনের আঘাত : নিহত শতাধিক
A storm batters a street in Nha Trang, as Typhoon Damrey descends on southern Vietnam

ভিয়েতনামে টাইফুনের আঘাত : নিহত শতাধিক

viatnam+tyfun+mbd

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ১০ নভেম্বর ২০১৭ । ২৬ কার্তিক ১৪২৪

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন ডমরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে এবং এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে। এতে আরো ১৯৭ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টীয়ারিং কমিটি একথা জানায়। খবর সিনহুয়ার।

viatnam+tyfun+mbd-1

তারা জানায়, টাইফুন ডমরির আগাতে ২ হাজারের বেশী ঘরবাড়ি ধসে পড়ে, ১ হাজার ২৩১টি কার্গো ও মাছ ধরা জাহাজ ও নৌযান ডুবে যায় এবং ৪৩ হাজার ৩শ’র বেশী হাঁস-মুরগি ও গবাদি পশু মারা যায়।

ভিয়েতনামের নিরাপত্তা বাহিনী বিন ডিন প্রদেশের কুই নন নগরীর বন্দরে ডুবে যাওয়া আটটি জাহাজের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। এসব জাহাজ থেকে তেল ভেসে যাওয়া ঠেকাতেও তারা প্রস্তুত রয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.