মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম। ঢাকা । ১৩ জুন ২০১৭ । ৩০ জৈষ্ঠ্য ১৪২৪
বর্ষার বাংলাদেশ যেনো বৃষ্টিভেজা এক রাজকুমারী। তার সারাদেহে বর্ষাস্নাত ফুলের বাহারি সমাহার। বৃষ্টিভেজা বাংলাদেশ আর বৃষ্টিভেজা সবফুল মিলেমিশে এক মন ভোলানো রুপ পরিগ্রহ করে। আষাঢ়স্যের প্রথম দিবস থেকেই কদম নিজেই প্রেমিকের মতো আচরণ করতে থাকে। তার সাথে আমাদের দৃষ্টিতে মুগ্ধ হয়ে ফুটতে থাকে -কদম, কেয়া, কলাবতী, শাপলা, ঘাসফুল, কলমী ফুল, ঝিঙেফুল, হেলেঞ্চা, পানচেটিয়া, রঙ্গন, করবী, বেলী, দোলনচাপা, নীল পারুল, ফণীমনসা, আরও কতো কতো মনভোলানো অর্কিড।
পাশ্চাত্যে যেমন বসন্ত কালকে ফুলের ঋতু বলা হয়, তেমনি বর্ষা বাংলার ফুলের ঋতুকাল। আবহমান কাল ধরে বর্ষার ফুল স্বাতন্ত্র্য সৌন্দর্য বিলিয়ে বাঙালীর মনে প্রেম জাগিয়ে তুলতে অতুলনীয়।
কদম

কেয়া

কলাবতী

শাপলা

ঘাসফুল

কলমী ফুল

ঝিঙেফুল

হেলেঞ্চা

পানচেটিয়া

রঙ্গন

করবী

বেলী

দোলনচাপা

নীলপারুল

ফণীমনসা

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম


